পল্টন এলাকায় ৮ ঘণ্টা গাড়ি চলবে না মঙ্গলবার |
|||
| সাউথ এশিয়ান (এসএ) গেমসের সমাপনী অনুষ্ঠানের জন্য মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামমুখী দুটি সড়ক বন্ধ রাখাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত দৈনিক বাংলা থেকে পল্টন মোড় এবং দৈনিক বাংলা থেকে শিল্প ব্যাংকের এ রাস্তা দু'টি বন্ধ থাকবে। সোমবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাপনী অনুষ্ঠানের কারণে দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় (ইউবিএল ক্রসিং) পর্যন্ত এবং দৈনিক বাংলা মোড় থেকে শিল্প ব্যাংক ভবন (২৪তলা ভবন) পর্যন্ত রাস্তা দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। এজন্য এ রাস্তাগুলোর বিকল্প সুবিধাজনক রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া রাজউক এভিনিউ, জনতা ব্যাংক চত্ত্বর, দিলকুশা রোড এবং বায়তুল মোকাররম জিপিও লিংক রোডে গাড়ি পার্কিং না করার অনুরোধ জানানো হয়েছে।
|






