উত্তরাঞ্চলে জেএমবির শক্তিশালী ঘাঁটির সন্ধান |
||||
| উত্তরাঞ্চলের নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একটি শক্তিশালী ঘাঁটির সন্ধান পেয়েছে র্যাব। রাজধানী ছাড়াও উত্তরাঞ্চলের এ এলাকায় জেএমবি একটি পৃথক শক্তিশালী ঘাঁটি প্রতিষ্ঠার চেষ্টা করছে। সম্প্রতি র্যাবের হাতে গ্রেফতারকৃত জেএমবির বোমা বিশেষজ্ঞ প্রকৌশলী রাজিব ও বোমারু মিজানের কাছ থেকে এসব তথ্য মিলেছে। কিভাবে জেএমবি নতুন করে সংগঠিত হচ্ছে, কিভাবে তাদের তথ্য আদান-প্রদান চলছে- সে ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র্যাব গোয়েন্দা ইউনিট। এ ব্যাপারে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল রেজা নূর রহমান বলেন, রাজিব ও বোমারু মিজানের কাছ থেকে পাওয়া তথ্য র্যাব যাচাই-বাছাই কর..
|






